জয়পুরহাটে অসহায় প্রায় ৮ হাজার মানুষের মাঝে পৌর মেয়রের শীতবস্ত্র বিতরণ
জয়পুরহাটে অসহায় মানুষের মাঝে প্রায় ৮ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে জয়পুরহাট পৌর মেয়র। বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
বাবারে ঠাণ্ডার মধ্যে বড়ই কষ্ট। ঠাণ্ডার জ্বালায় সারা রাত চোখের পাতা এক করতে পারি না। ভাঙা জানালা দিয়ে শির শির করে আসা বাতাসে গোটা গাও বরফ হয়ে যায়। কম্বলটা দিয়া মোক বাঁচালিন বাবা। খায়া থাকো আর না খায়া থাকো চোখের পাতাটাতো এক করা পারমু’। জয়পুরহাট পৌর মেয়রের দেওয়া কম্বল হাতে পেয়ে কথাগুলো বলছিলেন জয়পুরহাট পৌরসভার শাপলা নগর মহল্লার অশীতিপর বৃদ্ধ জাবেদা বেওয়া।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়ে গাড়ীয়াকান্ত মহল্লার দরিদ্র নারী নাজমা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ বাবা। হামাগেরে এই বিপদে মেয়র মোস্তাক শীতবস্ত্র দিয়ে সাহায্য করলো। আল্লাহ যেন তার বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখে’।
পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করছি মাত্র। সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এইসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোঁটানো সম্ভব।’
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,এই শীতে জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো কম্বল পেয়ে অনেক খুশি। পৌর মেয়রের মতো সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
এসময় প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত,মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের আহবায়ক রাসেল দেওয়ান মিলন, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মেহমুদ আহমেদ তমাল, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied