পুনাকের উদ্যোগে সাঁওতাল জনগোষ্ঠী ওপ্রান্তিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষ কে চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মির্জাপুর কলেজ মাঠে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষ কে চিকিৎসাসেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসিম আমিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান,সহ পুনাকের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদা নুপুর। অনুষ্ঠানে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, পুনাক সারা বছর বিভিন্ন সময়ে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষকে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় নাচোল উপজেলার মির্জাপুরে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষ কে চিকিৎসাসেবা ও ১৩শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়।
তিনি সাঁতাল সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে পুনাক সভানেত্রী সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক মানুষেরর হাতে শীতবস্ত্র তুলে দেন। এর আগে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রান্তিক মানুষের মাঝে ৮টি বুথে মোট ১৭জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied