ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

যুবকদের দক্ষতা বৃদ্ধি করা হলে দেশের আরো উন্নয়ন সাধিত হবে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ৪:৫৩

তৃণমূল পর্যায়ে সামাজিক সম্প্রীতি সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে যুবকদের সম্পৃক্তকরণ এবং তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের অবহিতকরণ  সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডেমক্রেসিওয়াচের বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় জেলা প্রশাসক বলেন, যুবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে সরকারের পাশাপাশি বিভিন্ন সহযোগি সংগঠন কাজ করে যাচ্ছে। যুবকরা যতো দক্ষ হবে, দেশ ততো উন্নততর হবে। প্রকল্পের বিভিন্ন দক্ষতা বৃদ্ধি বাস্তবায়ন করার উপর জোর  দেন এবং আস্থা প্রকল্প বাস্তবায়নে  জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দানে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, ডেমক্রেসিওয়াচের কো-অর্ডিনেটর এস এম মঈন। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা। এ প্রকল্পের মাধ্যমে জেলার যুব সমাজকে সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন, ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক সানজিদা লিপি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা,  আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম বাবু খান, নবজাগরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, প্রয়াসের জুনিয়র এ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং) আব্দুস সালাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ