ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হলেন মুনমুন সেন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৩-১-২০২৪ দুপুর ৪:৫৯

উপমহাদেশের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন পাবনাস্থ সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সস্পাদক সোমবার (২২ জানুয়ারি) রাত নয়টার দিকে ড. নরেশ মধু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,‘সোমবার দুপুরে হোয়াটসঅ্যাপে কথোপকথনের এক পর্যায়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে সংযুক্ত হওয়ার জন্য মুনমুন সেনকে আহবান জানান তিনি। তার আহবানে একটি  মেসেজের মাধ্যমে পরিষদের সাথে সংযুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন মুনমুন সেন।’
সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন বাঙালী ও ভারতীয় অভিনেত্রী। তিনি বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালায়াম, মারাঠি এবং কন্নড় ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৮৭ সালে সিরিভেন্নেলা ছবিতে অভিনয়ের জন্য তিনি অন্ধ্র প্রদেশের নন্দী সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন।
মুনমুন সেন তার অভিনয় জীবনের শুরু করেন বিয়ে এবং মা হবার পর। ১৯৮৪ সালে ‘অন্দর বাহার’ সিনেমার মধ্য দিয়ে তার সিনেমা জগতে অভিষেক ঘটে। তিনি অনেক চরিত্রে অভিনয়ের মাধ্যেম তার সাহসিকতার পরিচয় দিয়েছেন। টেলিভিশনে ধারাবাহিক নাটকের পাশাপাশি তিনি কিছু বাংলা টেলিফিল্মেও কাজ করেছেন।
মুনমুন সেন ১৯৭৮ সালে ত্রিপুরা স্টেটের রাজ পরিবারের উত্তরাধীকারিকে বিয়ে করেন। তিনি দুই কন্যার জননী। 
তারা হলেন-অভিনেত্রী রাইমা সেন এবং রিয়া সেন।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাথে যুক্ত হওয়ার মুনমুন সেনকে পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. নরেশ মধু।
সাধারণ সম্পাদক ড. নরেশ মধু বলেন, ‘এটি নি:সন্দেহে আমাদের জন্য আনন্দের খবর। মুনমুন সেন ইতোমধ্যে তার মা সুচিত্রা সেনের ব্যবহৃত শাড়ী, বই ও একটি ছবি পরিষদকে প্রদান করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে সহযোগিতা করবেন।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির