বন বিভাগের অভিযানে ২০ একর বনভূমি উদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদ
চট্টগ্রামের উত্তর বন বিভাগের আওতাধীন করেরহাট রেঞ্জের হেয়াকো বিটের পূর্ব সোনায় গর্জনতলা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভাবে গড়ে উঠা সদ্য নির্মানাধীন ৩টি সেমিপাকা ঘর সহ প্রায় ২০ একর বনভুমি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার করেরহাট রেঞ্জ আওতাধীন হেয়াকো বিটের গর্জনতলা এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ ও ২০ একর সরকারি জায়গা দখলমুক্ত করেন উত্তর বন বিভাগের কর্মকর্তারা।
উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ।এই সময় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানসাহ নওশাদ, শহর রেঞ্জ কর্মকর্তা মো: আবদুল মালেক, অলিনগর রেঞ্জ কর্মকর্তা
মো: বাচ্চু মিয়া, করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো: তারিকুর রহমান, হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ তাদের নিজ নিজ রেঞ্জের স্টাফবৃন্দ উপস্থিতি ছিলেন।
সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার সার্বিক দিক-নির্দেশনায় উচ্ছেদ অভিযান করে হেয়াকো বিটের পূর্ব সোনায় গর্জনতলা এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ ভাবে গড়ে উঠা সদ্য নির্মানাধীন ৩টি সেমিপাকা ঘর সহ প্রায় ২০ একর বনভুমি উদ্ধার করা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার