ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৩টি ক্লিনিকে ২লাখ ৫০হাজার টাকা জরিমানা : ১টি সিলগালা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-১-২০২৪ দুপুর ১২:৫২
যশোরের অভয়নগরে ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৩ ক্লিনিক সহ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ক্লিনিকে সীলগালা করা হেয়েছ। মঙ্গলবার সকাল ১০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত নওয়াপাড়া ক্লিনিকপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত আকস্মিক এ অভিযান পরিচালনা করে। মেডিকেল এ্যাসিষ্টান্ড দিয়ে অপারেশন করানোর দায়ে ও লাইসেন্স নবায়ন না থাকায়  বিশ্বাস প্রাঃ ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। অপরদিকে, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিককে অনুমোদনের অতিরিক্ত বেড রাখা, ডিউটি ডাক্তার ও এ্যানসথশিয়া ডাক্তার না থাকা ও রি-এজেন্ট বার কার্ড না থাকার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  এ হামিদ মেমোরিয়াল ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অনুমোদন অতিরিক্ত বেড রাখা, ওটির অনুমোদন, ডিউটি ডাক্তার না থাকায় ১লাখ টাকা জরিমানা এবং ওটি সিলগালা করা হয়। 
অভিযানের নের্তত্ব দেন অভয়নগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব-৬ ট কমান্ডার এএসপি ফয়সাল তানভীর,অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওয়াহিদুজ্জামান, মেডিকেল অফিসার মাহফুজুর রহমান সবুজ। 
এর আগে সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে এবি ডায়াগনস্টিক সেন্টার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবওয়েভ মেডিকেল সেন্টার তাদের প্রতিষ্ঠান বন্ধ করে মুহুর্তের ভেতরে হারিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের এ অভিযান অব্যহত থাকবে এবং কোন ক্লিনিক যাতে অনিয়ম করত না পারে সে দিকেও কঠোর নজরদারি থাকবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন