ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই করতে অবিরাম ছুটে চলেছেন ইউএনও


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১২:৫৫

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরের বিভিন্ন ইউনিয়নে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন বিজয়নগরের উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত। 

এ সময় ইউএনও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে সারাদেশের ন্যায় বিজয়নগর উপজেলার ৩০০টি  ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাথাগোঁজার ঠাই করে তাদের মুখে হাসি ফোটাতে ২ শতাংশ খাসজমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর মধ্যেই বিজয়নগরের এসিল্যান্ড রাবেয়া আসফার সায়মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান, স্ব স্ব ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় সাধন করে গৃহ নির্মাণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। অথচ প্রধানমন্ত্রীর প্রশংসনীয় এ মানবিক উদ্যোগকে একটি স্বার্থান্বেষী  গোষ্ঠী  বিতর্কিত করতে মাঠে নেমেছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
 
বিজয়নগর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত ও নির্মাণাধীন গৃহসমূহের গুণগতমান ঠিক আছে কি-না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্যই তিনি এই করোনা মহামারীর সময়ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন সপ্তাহের প্রতিটি দিন। উপজেলার কোথাও না কোথাও তিনি হঠাৎ করে হাজির হন। এতে অধিকতর স্বচ্ছতা ও গুণগতমান বজায় রেখে গৃহ নির্মাণের কাজ সংসদ সদস্য র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা প্রশাসক হায়ত উদ-দৌলা খানের সার্বিক সহযোগিতায় এগিয়ে চলছে। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতায় দৃশ্যমান হচ্ছে সুখী-সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণের কাজ।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু