খেজুরের রস নয় বরং নিপাহ ভাইরাস প্রতিরোধ করতে হবে: সৌমিত্র শেখর
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স কক্ষে শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে।
ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বব্যাপী ফোকলোর বিভাগ একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় বিভাগ। তাই শিক্ষকদের পক্ষে দায়িত্ব হলো, এই বিভাগের কারিকুলামকে আউটকাম বেজড করতে হবে। যেন এই বিভাগ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা নিজেদেরকে বিচ্ছিন্ন, বঞ্চিত মনে না করে। ছাত্র ছাত্রীদের বলবো, তোমরা তোমাদের মনের বল শক্ত রাখো। একাডেমিকভাবে শিক্ষার্থীরা যেন চাকরীর বাজারে প্রতিযোগিতা করতে পারে সেজন্য ফোকলোর বিভাগের কারিকুলামকে আধুনিক ও যুগোপযোগী করা হবে। ফোকলোর বিভাগটি থেকে সত্যিকার অর্থে দক্ষ জনবল তৈরি হবে।
ট্রাস্টফান্ড গঠনে সহায়তার জন্য উপাাচার্য বাংলা একাডেমির সাবেক পরিচালক শাহিদা খাতুনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, এই শাহিদা খাতুন ট্রাস্ট ফান্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ট্রাস্ট ফান্ড। এই ফান্ড গঠনের জন্য আমাদের নীতিমালা প্রনয়ন করতে হয়েছে। এই নীতিমালার প্রভাব হবে সুদূরপ্রসারী। এরপর ভবিষ্যতে আরও ট্রাস্টফান্ড এই নীতিমালার আলোকে গঠিত হবে। আর্থিক কারণে কোন ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ বা ক্ষতিগ্রস্থ হবে না এই নিশ্চয়তা আমরা প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছি।
অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা শাহিদা খাতুন বলেন, ফোকলোর আমার একটি আবেগের জায়গা। ভালো লাগার জায়গা। এখানে ট্রাস্ট ফান্ড গঠনের পেছনে দুটো জিনিস কাজ করেছে। এর একটি হলো বিশ্ববিদ্যালয়টি নজরুলের নাম। আরেকটি হলো এই নজরুল বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য হয়ে এসেছেন সেই ড. সৌমিত্র শেখর মহদোয়। তিনি আমার খুব পরিচিত। অত্যন্ত ডায়নামিক মানুষ। তিনি আমাদের সুহৃদ। এই বিভাগে ট্রাস্ট ফান্ড করায় আমার আকাঙ্খা পূরণ হয়েছে। আজকে আমি সত্যিই খুব গর্বিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
এদিন শাহিদা খাতুন শিক্ষাবৃত্তি পান ফোকলোর বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নুসরাত ফারদিনা চৈতী ও তৃপ্তিময় চাকমা। মেধাবৃত্তি পেয়েছেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রতীতি সরকার প্রীতি।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied