অবশেষে ভাঙা হল শরণখোলার রাস্তার মাঝখানের সেই দেয়াল
বাগেরহাটের শরণখোলার শতবর্ষী রাস্তার মাঝখানের সেই দেয়াল ভেঙে ফেলা হয়েছে। বুধবার (২৪জানুয়ারি) বিকেলে প্রশাসনের সহায়তায় দেয়াল ভাঙার পরে অবমুক্ত হয়েছে একমাস ধরে অবরুদ্ধ থাকা ১৩ পরিবার। চলাচলের রাস্তা ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে ওই পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
গত ২০ জানুয়ারি বিভিন্ন গণমাধমে এনিয়ে প্রবিদেন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহন করে প্রশাসন।
এরই পরিপ্রেক্ষিতে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ইউএনও মো. জাহিদুল ইসলাম ও থানার ওসি এইচ এম কামরুজ্জামান ঘটনাস্থল রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামে যান। একপর্যায়ে বিরোধপূর্ণ রাস্তার জমির মালিকানা দাবি করা মাওলানা দেলোয়ার হোসেন খানের স্ত্রী তুলি বেগমের সঙ্গে আলোচনা করে সমঝতা করেন তারা। এর পর রাস্তার মাঝখানের সেই দেয়ালটি ভেঙে ফেলা হয়।
অবরুদ্ধ ১৩ পরিবারের পক্ষে দিলিপ কুমার মিস্ত্রি বলেন, প্রায় এক মাস ধরে আমরা বন্দি অবস্থায় ছিলাম। রাস্তা বন্ধ থাকায় অনেক কষ্টে আমাদের চলাচল করতে হয়েছে। দেয়াল তুলে নেওয়ায় আমরা এখন মুক্ত। আমাদের মুক্ত করার জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের কাছে আমরা কৃতজ্ঞ।
রাস্তার জমির মালিক মাওলানা দেলোয়ার হোসেনের স্ত্রী তুলি বেগম বলেন, রাস্তা নিয়ে যে বিরোধ ছিল প্রশাসনের মাধ্যমে তা সমাধান হয়েছে। রাস্তায় আমাদের যে পরিমান জমি গেছে তা ওই ১৩ পরিবারের নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে।
এব্যাপারে উপজেলা চেয়ারম্যার মো. রায়হান উদ্দিন শান্ত, ইউএনও মো. জাহিদুল ইসলাম ও ওসি এইচ এম কামরুজ্জামান বলেন, জমিল মালিকের স্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ সমাধান করতে পেরেছি। দেয়াল তুলে দেওয়ার পর সবার চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করা হয়েছে। রাস্তার জমি বাজার দর অনুযায়ি মালিককে মূল্য পরিশোধের মাধ্য ১৩ পরিবারের নামে রেজিস্ট্রির সিদ্ধান্ত হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied