নাচোলে বারী-১২ জাতের বেগুন চাষে কৃষক শফিকুলের বাজিমাত
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো বারি বেগুন-১২ চাষ করে বাজিমাত করেছেন নাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম। ব্যতিক্রমী বেগুন চাষের মাধ্যমে এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। দেখতে লাউয়ের মতো, আকারে বেশ বড় ও খেতে সুস্বাদু এ বেগুন চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।
নাাচোল উপজেলার ফতেপুুুর ইউপির চাঁনপাড়ার কৃষক শফিকুল ইসলাম বারি বেগুন-১২ এর চাষ করছেন। তিনি ১০কাঠা জমিতে এ বেগুন চাষ করেছেন। প্রত্যেকটি গাছেই ফলন এসেছে।তিনি জানান,এ বেগুনটা দেখতে সবুজ এবং এতটাই বড়, মনে হবে অনেকটা লাউয়ের মতো। যেখানে অন্য বেগুনের দাম কেজিতে ২৫ টাকা সেখানে বারি বেগুন-১২ এর পাইকারী দাম ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। এখন পর্যন্ত গাছে কোন রোগ-বালাই বা পোকা-মাকড়ের আক্রমণ নেই বলে জানান। এ পর্যন্ত ৭০/৮০হাজার টাকার বেগুন বিক্রি করেছেন বলে জানান।তিনি আরো বলেন,আমার বেগুন ক্ষেত এলাকায় বেশ সাড়া ফেলেছে। বড় আকারের বেগুন দেখতে কৃষকরাও ভিড় করছেন। আগামীতে এখান থেকে বীজ সংগ্রহ করে এ জাত চাষের ইচ্ছার কথা জানান তারা। এমন আরো একাধিক কৃষক বারি-১২ জাত চাষে আগ্রহের কথা বলেন।
নাচোল উপজেলা কৃষি অফিসার সোহেল আকরাম জানান,গত বছর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক স্যারের মাধ্যমে প্রথমে এ জাতটির সাথে পরিচিত হই। পরে নাচোল উপজেলার কৃষি অফিসারের দায়িত্ব পেলে এ এলাকায় বারি-১২বেগুন জাতের সম্প্রসারণের পরিকল্পনা গ্রহন করি,সেখান থেকেই এ বছর নাচোল উপজেলার চাঁনপাড়ায় কৃষক শফিকুলকে চারা এনে দেই। শফিকুল ইসলাম এ বেগুন চাষে সফলতা এনেছেন।নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার এ বেগুনের নমুনা দেখে কৃষকদের এ বেগুন চাষে উৎসাহ প্রদান করেছেন।তিনি আরো বলেন,বারি-১২বেগুনের প্রতিটি ওজন ১কেজি ২০০গ্রাম থেকে ১কেজি।আগামীতে এটি উপজেলায় আরও সম্প্রসারিত করা হবে। তবে এ জাতটি চাষ করলে পাখির জন্য নেট দিতে হবে কারণ সুস্বাদু ও নরম হওয়ায় পাখির জন্যও খুব প্রিয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied