কাশিয়ানীতে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ভাবি-ভাতিজাকে পুড়িয়ে হত্যা (ডাবল মার্ডার) মামলার আসামি হোসাইন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ফুকরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
হোসাইন উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের এমদাদ মিয়ার ছেলে। গ্রেফতারের বিষয়টি কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামদিয়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে হোসাইনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হোসাইন এরআগেও তার আপন বড় ভাই মোরাদ হোসেন মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করেছিল। সেই মামলায় দীর্ঘদিন হাজতবাস করেন। জামিনে বেরিয়ে দেড় মাস পরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে পালিয়ে ছিলেন।
জানা গেছে, গত ৬ জানুয়ারি রাতে বড় ভাই মোরাদ মিয়ার বসতঘরে পেট্রোল ঢেলে আপন ভাবি ফাতেমা বেগম (৩২) ও সাত মাস বয়সী ভাতিজা আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার চেষ্টা করে হোসাইন। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে শিশু আব্দুর রহিম মারা যায়। এর কিছুদিন পর অগ্নিদগ্ধ ফাতেমা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহত ফাতেমা বেগমের স্বামী মোরাদ মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২