ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রাথমিকে প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষায় পাস, মৌখিকে এসে ধরা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ৩:৫০
 ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে এসে প্রক্সি জালিয়াতিতে ধরা পড়েছেন মোছা. রোজি আক্তার (২৭) নামের এক চাকরিপ্রার্থী। রোজি হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন আরেকজন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে এলে হাতের লেখায় অমিল থাকায় এই জালিয়াতি ধরা পড়ে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।আটক রোজি আক্তার জেলার হরিপুর উপজেলার মেদনি সাগর গ্রামের ওবায়দুর রহমানের স্ত্রী।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্য খন্দকার মুনছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন রোজি আক্তার। পরে আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশ নিতে আসেন তিনি। কিন্তু লিখিত পরীক্ষার খাতার সঙ্গে মৌখিক পরীক্ষার হাতের লেখায় গরমিল দেখা দেয়। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর হয়ে আরেকজনের পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করেন।শিক্ষা কর্মকর্তা আরও বলেন, যিনি খাতা জমা দিয়ে গেছেন, তাঁর স্বাক্ষর আর রোজি আক্তারের স্বাক্ষরে অমিল থাকায় জালিয়াতির বিষয়টি আরও স্পষ্ট হয়। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, এ ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড