ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ভূয়া দলিলের নামজারী সেই খতিয়ান অবশেষে বাতিল


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ৪:৯

চট্টগ্রামের সাতকানিয়ায় সাবরেজিস্টার অফিসের নকল সহিমরি দলিলে সৃজিত নামজারী খতিয়ান দীর্ঘ ৪বছর পরে বাতিল করে চমক সৃষ্টি করেছেন সাতকানিয়া উপজেলা ভূমি অফিস। ২৫শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিসে গেলে ভুয়া খতিয়ানের বিরুদ্ধে আপত্তিকারী সোনাকানিয়া ইউনিয়নের তাতীপাড়া এলাকার মৃত ইউসুপ আলীর ছেলে রফিক আহমদ এই তথ্য জানান।

গত নভেম্বরের ২১তারিখে সাতকানিয়া উপজেলা সহকারী ভূমি আরাফাত সিদ্দিকী এই ভূয়া নামজারী খতিয়ানটি বাতিল করেন।জানা যায়-উপজেলার সোনাকানিয়ার তাতীপাড়া এলাকার মৃত টুনু মিয়ার ছেলে নুরুল ইসলাম, নুরুল আলম আবেদন করেন উপজেলা ভূমি অফিস বরাবর।সাথে সৃজিত খতিয়ানের জন্য সাতকানিয়া উপজেলা সাবরেজিস্টার অফিসের ৩১/৭/২০২১৭সালের  ২৮৩২নং একটি কবলার সহিমরি দলিল উপস্থাপন করেন। আর ওই দলিল যাচাই-বাছাই না করেই তৎকালীন সময়ে অর্থাৎ উপজেলা সহকারী ভূমি অফিস নামজারী জমা ভাগ মামলা নং ০৩/২০২০নং মূলে সোনাকানিয়া মৌজার ৪৭১২নং খতিয়ানটি সৃজন করেন।

কিন্তু উক্ত খতিয়ানের বিরুদ্ধে রফিক আহমদ ৩৪৭/২২ মিসমামলা দায়ের করলে তলব করা হয় সাতকানিয়া সাবরেজিস্টার অফিসের নকল দলিলের আসল ঠিকানার রহস্য, তখন ধরা পড়ে ওই নামে ওদিন সোনাকানিয়ার কোন দলিল সৃজিত হয়নি,সৃজিত খতিয়ানে উপস্থাপনকৃত দলিলটির দাতাও গ্রহীতা ভিন্ন ইউনিয়নের। পরে সবকিছু ধরা পড়ার পরে বাতিল হয় ভূয়া সেই ৪৭১২নং সৃজিত খতিয়ানটি।

এদিকে খতিয়ান বাতিল হলেও ভূয়া  সহিমরি দলিল প্রস্তুতকারক এবং সরবরাহকারী দুজনেই এখনো অধরা।অনুসন্ধানে জানে গেছে সাতকানিয়া সাবরেজিস্টার অফিস থেকে বের করা সেই সহিমরি দলিলে  শনাক্তকারী কিংবা মুসাবিদাকারীর নাম ও সাক্ষর নেই।তাই সাবরেজিস্টার অফিসে তৎকালীন কোন কর্মকর্তা ও কর্মচারীর হাত দিয়ে এই সহিমরি দলিল বের হয়েছে তা জানা খুবই কষ্টকর।এদিকে এতবড় ভূয়া কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য রফিক আহমদ চট্টগ্রাম  চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নুরুল আলম ও নুরুল ইসলাম ও জেয়াবুলসহ কয়েকজনের বিরুদ্ধে একটি জালিয়াতিও প্রতারণার মামলা দায়ের করেন।

ওই মামলাটি আদালত চট্টগ্রাম সিআইডিকে তদন্ত দেন। সূত্র জানিয়েছেন -সিআইডি কর্তৃপক্ষ মামলাটি তদন্তপ্রক্রিয়া শেষে খুব অল্পসময়ে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক