ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় জেলা প্রাশাসক শাহেদ পারভেজ এর মতবিনিময় সভা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৫-১-২০২৪ দুপুর ৪:১০
 নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ আজ বৃহস্পতিবার (২৫ শে জানুয়ারি) দিনভর পূর্বধলা উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও কয়েকটি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি পুর্বনির্ধারিত সুচী অনুযায়ী পূর্বধলা উপজেলার জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ে দর্শণ ও নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণসহ, সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ,ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ, পূর্বধলা উপজেলা ভূমি অফিস পরিদর্শন, একটি আশ্রায়ন প্রকল্প পরিদর্শন, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ,ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পূর্বধলা জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাজনীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোহাম্মদ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোঃ নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম। এসময় মতবিনিময় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রানী সম্পদ অফিসার এম এ আউয়াল, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান বুলবুল, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার প্রমুখ। যানজট ও জলবদ্ধতা নিরসন, পৌরসভা পুনঃ স্থাপন, ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন,অবৈধভাবে দখলকৃত সরকারি খাসজমি উদ্ধারে অভিযান সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক শাহেদ পারভেজ তার বক্তব্যে পূর্বধলার প্রত্যেক দপ্তরগুলোকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন অনিয়ম,দুর্নীতি থেকে বিরত থাকতে, জনগণ যাতে করে তাদের কাঙ্খিত সেবা পাই সে বিষয়ে লক্ষ রাখতে, পাশাপাশি পূর্বধলা উপজেলার উন্নয়ন এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়