গত দুই দুইবারে যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ হবেঃ এমপি নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন। তিন থানার জনগণ এবার উন্নয়ন ও মুল্যায়ন পক্ষে রায় দিয়েছে। গত দুই দুইবারে যে উন্নয়ন হয়েছে এবার তার দ্বিগুণ উন্নয়ন হবে ইনশাল্লাহ। তিন উপজেলায় আর কোন উন্নয়ন বাকি থাকবে না। তিনি আরো বলেন বাংলাদেশে ইতিহাসে স্বাধীনের আগে ও পরে পরপর তিনবার স্বতন্ত্র প্রার্থীকে আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেনো বারবার এদেশের প্রধানমন্ত্রী হয় আর আমি আপনাদের উন্নয়ন করতে পারি।
তিনি বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলাধীন ভাষানচর ইউনিয়নের ক্বারীর হাট হাওলাদার ডাঙ্গী ভায়া কৃষ্ণপুর ইউপি বর্ডার সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভাষানচর ইউনিয়ন চেয়ারম্যান শেখ কাউছারের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান, জিনিয়া নাজনীন কল্পনা, সদর ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর সহ স্থানীয় জনগণ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন