ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নিখোঁজে ৪ দিন পর অটোচালকের মরদেহ মিলল বাগানে


আমির হোসেন photo আমির হোসেন
প্রকাশিত: ২৬-১-২০২৪ দুপুর ২:৪৩

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের চার দিন পর এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এ হত্যাকান্ডের কোনো কারণ জানাতে পারেনি।   

নিহত মামুনুর রশীদ ওরফে মামুন (১৮) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাকীপুর গ্রামের দেওয়ান বাড়ির কবির হোসেনের ছেলে।    

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মাদধসিংহ গ্রামের একটি বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন পেশায় একজন ব্যাটারী চালিত অটোরিকশা ছিলেন। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।  পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অটোচালকের স্বজনেরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালের দিকে এক নারী মাধবপুর গ্রামের টিপু সুলতানের ঘরের পিছনে সুপারি বাগানের মধ্যে মামুনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের শরীরে সামান্য আঘাতের চিহৃ রয়েছে। এ আঘাত মৃত্যুর কারণ হতে পারেনা। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। 

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, মামুনের স্বজনেরা আগেই থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেছিলেন। সেটি এখন মামলা হিসেবে রেকর্ড হবে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক