ইট পাথরের ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে ভ্রমণপিপাসুরা সূর্যোদয় -সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রকণ্যা
সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সমুদ্রকণ্যা। দেশের একমাত্র বিরল স্থান যেখানে একই স্থানে দাঁড়িয়ে অবলোকন করা যায় উদয়-অস্তের নান্দনিক দৃশ্য।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের চঞ্চলতা ফিরে পেয়েছে । এবার হাসি ফুটেছে পর্যটন সংস্লিষ্ট ব্যবসায়ীদের মুখে।(২৬ জানুয়ারি)শুক্রবার সৈকতের বিভিন্ন দর্শনীয় স্পট ঘুরে দেখা গেছে পর্যটকের আনন্দ উন্মাদনা বইছে। দীর্ঘ প্রতিক্ষার পরে আগামীকাল শুক্রবার সরকারি ছুটিতে কুয়াকাটার হোটেল-মোটেল ও রিসোর্ট গুলোতে প্রায় ৭০ ভাগ অগ্রীম বুকিং রয়েছে বলে সূত্রে জানা গেছে। আগত পর্যটকদের বরনে ব্যস্ত সময় পার করছেন পর্যটন সংস্লিষ্টরা। ব্যবসায়ীরা মনে করছেন বিগত দিনের লোকসান কাটিয়ে উঠতে পারবেন রিতিমতো পর্যটকের সমাগম হলে।
পর্যটনের ভরা মৌসুমেও এবছর পর্যটক না থাকায় শতশত কোটি টাকার লোকসানে বিপর্যস্ত হয়ে পরেছে স্থানীয় ব্যবসায়ী সহ বিনিয়গকারীরা। নির্বাচন পূর্ববর্তী দেশের অস্থিতিশীল পরিবেশে দেশের অন্যতম সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি ছিলো শূন্যের কোঠায়। দ্বাদশ সংসদ নির্বাচন পরবর্তী দীর্ঘদিন কেটে গেলেও আশানুরূপ পর্যটকের আগমন হয়নি বলে জানান সংস্লিষ্টরা।
নয়ন অভিরাম সমুদ্র সৈকত কুয়াকাটা তাই এই সমুদ্র সৈকতের আলাদা বৈশিষ্টের কারনে দেশি বিদেশি পর্যটক ছুটে আসেন প্রতিনিয়ত। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে পর্যটকের সমাগম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে পদ্মাসেতুর সুফলে স্বল্প সময়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছে এখানে। তবে সরকারি ছুটির দিন সহ বিশেষ দিনগুলোতে কুয়াকাটায় কক্ষ সঙ্কটে অনেক পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়। অনেকেই সকালে এসে সন্ধ্যায় ফিরে যান নিজ গন্তব্যে। আবার অনেকেই রাত্রী যাপন করেন আশেপাশের স্থানীয়দের বাসা-বাড়িতে। তবে সংস্লিষ্টরা বলছেন, চলতি বছরেই কুয়াকাটায় প্রায় অর্ধ শতাধিক উন্নতমানের আবাসিক হোটেল, রিসোর্ট চালু হলেই এই সঙ্কট মোকাবেলা করা সম্ভব হবে।
ইট পাথরের ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ভ্রমন প্রেমী মানুষরা বেড়িয়ে পড়েন দেশের বিভিন্ন ভ্রমন স্পটে। তারই মধ্যে অন্যতম ভ্রমন স্পটের তালিকায় রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানকার পরিবেশ, সুবিশাল সমুদ্রের বড় বড় ঢেউয়ের গর্জন, এবং প্রাকৃতিক বৈচিত্র যে কাউকেই আকৃষ্ট করে তোলে। এছাড়াও আগত পর্যটকদের কুয়াকাটা সৈকত সহ পার্শবর্তী বিভিন্ন ভ্রমন স্পট গুলোতে নিরাপদ ভ্রমন সুবিধা ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে কঠোর নিরাপত্তা বলয়। অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেনির মানুষরা পর্যটক বান্ধব হওয়ায় পর্যটকরা নানা সময়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাইতো কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকরা নিরাপদে ভ্রমন শেষে ফিরতে পারছেন তাদের নিজ গন্তব্যে।
তবে পর্যটকদের অভিযোগ রয়েছে, সরকারি ছুটিসহ বিশেষ দিনগুলোতে কুয়াকাটায় পর্যটক বৃদ্ধি পেলেই আবাসিক হোটেলের ভাড়া এবং খাবার হোটেল গুলোতে দ্বিগুন হারে দাম রাখা হয়। এছাড়া কিছু কিছু রেস্তোরার
খাবারের মান নিয়েও রয়েছে আপত্তি। এনিয়ে নানা সময়ে পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন অভিযান পরিচালনা করছেন। পর্যটকদের দাবি প্রশাসনের তরফ থেকে কুয়াকাটায় আবাসিক হোটেল-রিসোর্ট এবং খাবার হোটেল গুলোতে অনিয়ম রোধে ভাড়ার নির্ধারিত তালিকা করে দিলে আর কেউ ভোগান্তির শিকার হবে না।
কুমিল্লা থেকে আসা পর্যটক মিতু- নিলয় দম্পতি বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে আসার প্রধান কারন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা। মূলত এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে এর নান্দনিক দৃশ্য দেখা যায় যা দেশের মধ্যে বিরল। এছাড়াও এখানে সমুদ্রের যে বিশালতা তা যেকোনো ঘরবন্দী মানুষের কাছে মোহনীয় করে তুলে। তবে আমরা যে উদ্দেশ্য নিয়ে কুয়াকাটা সৈকতে এসেছি তা সম্পূর্ণ হয়নি গত কয়েকদিন বৈরী আবহাওয়া এবং তীব্র কুয়াশায় আকাশ ঢেকে থাকার কারনে। আরো দুই দিন থাকবো। আশা করছি সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখে যেতে পারবো।
কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, এই অভিযোগ বর্তমানে নেই বললেই চলে প্রথম সারি এবং দ্বিতীয় সারির হোটেল গুলোর নির্দিষ্ট ভাড়ার তালিকা রয়েছে।। তবে হ্যা কিছু ছোট হোটেল গুলোতে এমন অভিযোগ আমরাও পেয়ে থাকি, এই সংকট নিরসনে স্থানীয় প্রশাসন উদ্যোগী হলে আর কোন সমস্যা থাকবে না আশা রাখছি, সব হোটেল গুলোতে ভাড়ার তালিকা চেক করে সেই হোটেলের কোয়ালিটি অনুযায়ী ভাড়া নির্ধারণ করা যেতে পারে। তাহলেই এই ধরনের অভিযোগ আর আসবে না আমি মনে করি।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের কর্মকত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান উন্নায়নে সতর্ক অবস্থানে রয়েছে, পর্যটকরা যাতে কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন না হয় সে লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে ট্যুরিষ্ট পুলিশ।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ