ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৪২০ মন জাটকা ইলিশ জব্দ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১-২০২৪ বিকাল ৫:৫৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে প্রায় ৪২০ মন জাটকা ইলিশ জব্দ করেছে।  (২৬ জানুয়ারী) বিসিজি দক্ষিণ জোন হাতিয়া স্টেশন কমান্ডার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে এসব জাটকা ইলিশ জব্দ করে। 
 
বিসিজি হাতিয়া স্টেশন কমান্ডার মো: রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনার তীরবর্তী হাতিয়ার ডালচর এলাকায় আমরা এ অভিযান পরিচালনা করি। এসময় বিসমিল্লাহ নামক একটি কার্গো বোট জব্দ করি। এতে প্রায় ৪২০ মন জাটকা ইলিশ সহ মোট ১৬ জন শ্রমিক'কে আমরা আটক করি। 
 
জানা যায়, আটককৃত ১৬ জন শ্রমিকের মধ্যে রাশেদ (৩৮) নামের একজনের বাড়ি হাতিয়ায়, আরেকজনের বাড়ি দৌলত খা এলাকায় এবং  ১৪ জনের বাড়ি মনপুরা উপজেলায়। পরে অভিযানে জব্দকৃত জাটকা শুক্রবার দুপুরে উপজেলার তমরদ্দি ঘাটে মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরীর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে জব্দকৃত মাছগুলি বিতরণ করা হয়। এবং আটককৃত১৬জন শ্রমিকদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। 
বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ড হাতিয়া স্টেশন কমান্ডার এবং গোয়েন্দা কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন