না ফেরার দেশে মীর গ্রুপের মীর আহমদ সওদাগর:বিভিন্ন মহলের শোক
সকলকে কাঁদিযে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মীর গ্রুপের চেয়ারম্যান ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মীর আহমদ সওদাগর। (ইন্না ------রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
শনিবার (২৭ জানুয়ারী) সকাল ৮.১৬ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে আল আরাফাহ ইসলামি ব্যাংকের পরিচালক আবদুস সালাম। তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার মাগরিবের নামাজের পর পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের মীর বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল-মীর ডিগ্রী কলেজ, জিরি খলিল-মীর আদর্শ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা ও দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটিয়ার নব নির্বাচিত সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক এমপি মো. সামশুল হক চৌধুরী, সাবেক এমপি ও চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নাছির, এস আলম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদ, কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর, মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এম এ ওয়াদুদ বীর প্রতীক, উপজেলা পরিষদেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. তিমির বরন চৌধুরী,কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষে সভপতি এস.এম. পিন্টু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, পটিয়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আ ন ম সেলিম, সাধারণ সম্পাদক কাউছার আলম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, এহসানুল হক, মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম খান টিপু, মো: বখতিয়ার, জাকারিয়া ডালিম, ইনজামুল হক জসিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি নুর নাহার করিম, সাধারণ সম্পাদক সাজেদা বেগম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছিরসহ অনেকে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ