মাদকসেবীদের আস্তানা চট্টগ্রামে সওজ'র স্ট্যাক ইয়ার্ড
চট্টগ্রাম নগরীর পাহাড়তলি থানাধীন সাগরিকায় অবস্থিত সড়ক ও জনপথ (সওজ) স্ট্যাক ইয়ার্ড মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এলাকাবাসীরা জানান, জায়গাটি নির্জন ও নিরবিলি হওয়ার সুযোগে মাদকসেবীরা সেখানে মাদক সেবন করে থাকেন।
যদিও পাহাড়তলির সাগরিকা স্ট্যাক ইয়ার্ডটি চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের মনছুরাবাদস্থ সংগ্রহ ও সংরক্ষণ বিভাগের অধীন। যেখানে সরকারি কোটি কোটি টাকার মালামাল ও যন্ত্রপাতি রয়েছে।
পাহাড়তলির স্থানীয় বাসিন্দা আরিফ ও কামাল হোসেন জানান, প্রতিদিন রাতে একশ্রেণির মাদকসেবীরা এখানে নির্বিঘ্নে মাদকসেবন করে থাকেন। এতে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত হচ্ছে।
কেননা, বিকেল হলেই বিভিন্ন অপরাধী ও মাদক ব্যবসায়ীরা মাদক বেচাকেনার পাশপাশি সেবন করতেও ইয়ার্ডে অবস্থান নেয বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকার সাধারণ মানুষজনও উদ্বিগ্ন। তরুণেরা বিপতে যাচ্ছে। যদিও তাঁদের দাবি, পাহাড়তলি থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে এসব অবৈধ কার্যক্রম।
দিনদিন সাগরিকা স্ট্যাক ইয়ার্ডের পরিবেশ অবনতি ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় পাহাড়তলী থানা পুলিশকে কিছুদিন পুর্বে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগ নির্বাহী প্রকৌশলী শুভ্র দাস।
চিঠিতে সিএমপি পাহাড়তলি থানা পুলিশের ওসিকে তিনি জানান, ফৌজদারহাট সাগরিকা স্ট্যাক ইয়ার্ডে সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল সংরক্ষিত রয়েছে। যেখানে বর্তমানে সওজের ৬ জন নিরাপত্তা প্রহরী কর্মরত রয়েছে। কিন্তু বিগত কয়েকদিন যাবত স্ট্যাক ইয়ার্ডে বহিরাগতদের অনুপ্রবেশ বেড়েছে বিভিন্ন সময়ে বহিরাগতরা ইয়ার্ডের ভিতরে মাদকদ্রব্য সেবন ও ইয়ার্ডের মালামাল চুরির চেষ্টা করছেন।
গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১১টায় বহিরাগতরা স্ট্যাক ইয়ার্ডের ভিতরে প্রবেশ করে মাদকসেবন ও মালামাল চুরির চেষ্টা করে। এতে নিরাপত্তা প্রহরীরা বাধা দিলে প্রহরীদের উপর সশস্ত্র হামলা করে মো. জহির উদ্দিন নামে একজন নিরাপত্তা প্রহরীকে গুরুতরভাবে আহত করেন। পরে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।
একই চিঠিতে সওজের নির্বাহী প্রকৌশলী স্ট্যাক ইয়ার্ডে কর্মরত নিরাপত্তা প্রহরীদের জানমাল এবং ইয়ার্ডে রক্ষিত সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল রক্ষায় পুলিশ সহযোগিতা ও পুলিশের টহল টিম বৃদ্ধির কথা জানান।
এ বিষয়ে জানতে চাইলে পাহাড়তলি থানার ওসি মোহাম্মদ কেফায়েত উল্ল্যাহ বলেন, 'সড়ক ও জনপদ বিভাগ হতে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। আমাদের টহল ও মোবাইল টিম সার্বক্ষণিক এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছেন। পাশাপাশি সাগরিকা স্ট্যাক ইয়ার্ডের আশেপাশে সন্ধ্যার পর থেকেই এখন পুলিশের টহল জোরদার করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় পুলিশ সব সময় আন্তরিক। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে।'
এছাড়াও জানতে চাইলে চট্টগ্রাম সড়ক ও জনপদ (সওজ) বিভাগের সংগ্রহ ও সংরক্ষণ বিভাগ নির্বাহী প্রকৌশলী শুভ্র দাস বলেন, সাগরিকায় সওজ'র স্ট্যাক ইয়ার্ডে সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল সুরক্ষায় পুলিশের সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কারণ সন্ধ্যা হলে এখানে মাদকসেবিরা ঘুরাফেরা করে ও বিভিন্ন মালামাল চুরি করছে বলে নিরাপত্তা প্রহরীরা আমাদের জানান। এখন পুলিশকে জানানোর পরে অবশ্যই অনেকটা কমে আসছে।'
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ