ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে পিঠা উৎসব


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৭-১-২০২৪ দুপুর ৪:৩৮

গ্রাম বাংলার হাজার বছরের প্রবাহে ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম অংশ বাহারি পিঠাপুলির আয়োজন বাঙালি সংস্কৃতির বিশেষ অনুষঙ্গ। পৌষের শিশির আর মাঘের হাড় কাঁপানো শীতের সন্ধিক্ষণে কালের স্রোতে হারিয়ে যাওয়া বিভিন্ন মুখরোচক পিঠাকে তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও সবার কাছে পরিচিত করে তুলতেই ঠাকুরগাঁওয়ে হয়ে গেল পিঠা উৎসব।
চারিদিকে হরেক রকমের বাহারি পিঠাপুলির দোকান। ভাপা পিঠা, চিতই, মালপোয়া, পাটিসাপটা, নকশী পিঠা,  বিবিয়ানা সহ নানান পিঠার পসরা সাজিয়ে বসেছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়ায় এলাকাবাসী আয়োজন করে এই পিঠা উৎসবের। এতে অংশ নেয় ২৩ জন ক্ষুদ্র  উদ্যোক্তা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পিঠা উৎসবে সুস্বাদু ও মুখরোচক পিঠা খেতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন সব বয়সের মানুষ। জানা অজানা হরেক রকমের পিঠা খেয়ে তাদের দাবি বারবার এরকম আয়োজন করার।
পিঠা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো: সোহাগ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মো: মোস্তফা, স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সার্বিক পরিচালনায় ছিলেন স্থানীয় তৌফিক, লিটন, আজমত রানা, কমল সাহেব কাদেরীসহ অন্যান্যরা।

নিজেদের তৈরি পিঠা ক্রেতাদের সামনে তুলে ধরতে পেরে খুশি পিঠা উৎসবে আসা ক্ষুদ্র উদ্যোক্তারা এবং উৎসবে আসা বেশ সাড়া ছিল বলে জানান তারা। বিলুপ্তপ্রায় ঐতিহ্যকে ধরে রাখতে ভবিষ্যতে নিয়মিত এই ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা। হার কাপানো শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত চলে এই পিঠা উৎসব।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড