দুমকিতে শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত
দুমকিতে প্রথম বারের মতো শিক্ষক শিক্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দুমকি উপজেলা পরিষদ মাঠে কলেজ মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মিলন মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
মিলন মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী,দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার,ইডেন মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মমতাজ সাহানারা, সিআইপি সিইও,আইপিটেক লিমিটেড দক্ষিণ সুদান ওপ্রযুক্তিবিদ মোঃ কামরুল হাসান সাগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পবিপ্রবির সাবেক ডিন প্রফেসর আ. ক. ম. মোস্তফা জামান, রেজিস্ট্রার ড. সন্তোষ কুমার বসু,পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার রহমান,দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আব্দুল হান্নান,দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম ও দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়। মিলন মেলায় উপজেলার ১১টি কলেজ, ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৩ মাদ্রাসা ও ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ