ঠাকুরগাঁওয়ে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ৩ ঘন্টা পর বাবার মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ছেলের মৃত্যুর সংবাদ শুনে ৩ ঘন্টা পর বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১৩ আগস্ট) রাতে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান শিহিপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এক সন্তানের জনক আইনুল হক ঘরে শুয়েছিলেন। তিনি বুকে ব্যথা অনুভব করলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় মারা যান। ছলের মৃত্যুর সংবাদ শুনে ৩ ঘন্টা পর তার বাবা আবুল হোসেন (৭৫) মারা যান। আইনুল হক ভেলাজান বাজারের মের্সাস আমিন মেডিকেল হলে ডা. কছিম উদ্দিনের চেম্বারে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বাবা-ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। খুবই বেদনাদায়ক ঘটনা। আল্লাহ তাদের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied