ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শরীয়তপুরে আগুনে পুরে ছাই ৬টি দোকান; দুই কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ২৭-১-২০২৪ বিকাল ৫:৩৯

শরীয়তপুরের নড়িয়া পৌর বাজারে ভয়াবহ আগুনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার (২৭ জানুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে নড়িয়া বাজার ব্রীজ রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ২ ঘন্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে নড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট দল। 

অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। তবে আইপিএস ব্যাবসায়ী মাহবুবের দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন ব্যবসায়ীরা। 

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে  জানা গেছে, ভোর ৫টার দিকে মাহিয়া ইলেক্ট্রনিক্স এবং বাবুল ইলেক্ট্রনিক্স এর মাঝামাঝি প্রথম আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে আশ পাশের দোকানে। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে আশপাশের ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, ফার্মেসী ব্যবসায়ী আক্তার খান, আইপিএস ব্যবসায়ী মাহবুব, ইলেকট্রিক ব্যবসায়ী বাবুল, ফার্নিচার ব্যবসায়ী ইদ্রিস, থাই গ্লাস ব্যবসায়ী নাসির শেখ ও হিরন। তবে এর মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছেন ফার্মেসী ব্যবসায়ী আক্তার খান ও ফার্নিচার ব্যবসায়ী ইদ্রিস। 

নড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নড়িয়া ইউনিট দল তাৎখনিক ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৬টি দোকান পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে, তা জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চৈন্দ্র বৈদ্য বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস সদস্যদের প্রচেষ্টায়  আগুন নিয়ন্ত্রনে আসে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে রয়েছি।’

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম আগুনে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের প্রতি তাৎখনিক গভীর সমবেদনা ও ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান নড়িয়া পৌরসভার মেয়র এ্যাড. আবুল কালাম আজাদ।  তিনি বলেন, ‘নড়িয়ায় ফায়ার সার্ভিস হওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনা গেছে। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা না নিলে অনেক ক্ষয় ক্ষতির সম্ভবনা ছিল। আমাদের নেতা একেএম এনামুল হক শামীম এমপি সার্বক্ষনিক ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছেন।

এমএসএম / এমএসএম

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফুলছড়িতে বিএনপির মিছিল-সমাবেশ

লালপুরে ইমো হ্যাকার ও মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক, ২ মোটরসাইকেল জব্দ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা না নেওয়া অভিযোগ

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান