ঢাক ডোল পিটিয়েও অনুষ্ঠিত হলো না দক্ষিণখান থানার ওপেন হাউজ ডে
পুলিশই জনতা জনতাই পুলিশ এই স্লোগান কে সামনে রেখে ডিএমপির দক্ষিনখান থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় ওপেন হাউজ ডে ২০২৪ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার না আসায় দুই ঘন্টা অপেক্ষায় রেখে হঠাৎ করেই অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে দিতে বাধ্য হয় দক্ষিনখান থানা পুলিশ।
জানা যায়, ওপেন হাউজ ডে ২০২৪ উপলক্ষে উত্তরা বিভাগে সকল থানা পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষার্থীদের দাওয়াত দেওয়া হয়। সকাল থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা উপস্থিত ছিলেন।
দীর্ঘ দুই ঘন্টা বসিয়ে রেখে প্রধান অতিথি না আসায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই। মূলত এই অনুষ্ঠানটি হলো পুলিশের।
মুলত জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দক্ষিনখান থানা কমপ্লেক্স প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিনখান থানা পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি না আসলেও শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন দক্ষিনখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান, দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব রাকিবা ইয়াসমিন, দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, দক্ষিণখান থানা পুলিশ পরিদর্শক তদন্ত গাজী সালাহ উদ্দিন, দক্ষিণখান থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ আব্দুস কুদ্দুস, এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মইনুদ্দিন প্রমুখ।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান টেলিফোনে এক সাক্ষাৎকারে বলেন, আজকের ওপেন হাউজ ডে তে ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার স্যারের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেন নি, এই কারণে আমরা উপস্থিত সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে