জেএসপি’র সভাপতি নূর হাকিম ও সম্পাদক ইদ্রিস আলি নান্টু
শনিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংবাদ পরিষদ (জেএসপি) এর এক সভা কেন্দ্রীয় কার্যালয় ঢাকাস্থ কারওয়ান বাজারের সকালের সময় পত্রিকার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৪০ জন সম্পাদক ও প্রকাশক উপস্থিত ছিলেন।
সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় মো. নূর হাকিমকে সভাপতি ও মো. ইদ্রিস আলি নান্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এস. শাহাজাহান আলী গোলদার ও মোস্তফা হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন টিপু ও মনোয়ার হোসেন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক অয়ন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মহিবুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদিজা আক্তার, আইন বিষয়ক সম্পাদক এম এইচ মোতালেব খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিউদ্দিন ফারুকীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে সংবাদ পত্রের সংকট নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কমিটির সকল সদস্য জনগণের পক্ষে উন্নত রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সুখী, সমৃদ্ধ জাতি গঠনে একমত পোষণ করেন। সভা শেষে আইসিটি আইনের উপর শাহাজাহান আলী গোলদার সম্পাদিত বইয়ের মোড়ক উম্মোচন করেন জেএসপি’র নবনির্বাচিত সভাপতি মো. নূর হাকিম।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি