ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বর-কনের বাড়িতে বিয়ের আয়োজন : বর উধাও


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৩:৩২
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মিতাপাড়া গ্রামে বর ফুলবাবু চন্দ্র বর্মণের বাড়িতে বিয়ের আয়োজন হলেও বরের খোঁজ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বরকে অপহরণ করা হয়েছে নাকি তিনি আত্মগোপন করেছেন, এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ ‍আগস্ট) বরের বাড়িতে গিয়ে দেখা যায়, বৌভাতের আয়োজনে আমন্ত্রিত অতিথিরা এসে ঘুরে যাচ্ছেন।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রভাত চন্দ্র বর্মণের ছেলে ফুলবাবু চন্দ্র বর্মণের দীর্ঘদিন ধরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের দালালপাড়া গ্রামের হরি বর্মণের মেয়ে প্রতিমা রানী ওরফে শেফালীর প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের মধ্যে প্রেমের গভীরতার সৃষ্টি হয়। এ অবস্থায় ১৫ দিন আগে শেফালী বিয়ের দাবিতে ফুলবাবুর বাড়িতে অনশন শুরু করেন। পরে বাড়ির লোকজন শেফালীকে নিয়ে তাদের বাড়িতে গিয়ে বৈঠক বসান। সেখানে উভয় পরিবারের লোকজন আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে উভয়ের হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করিয়ে বিদায় আনুষ্ঠানের দিন ধার্য করা হয়। বিয়ের জন্য ফুলবাবুর পক্ষ থেকে কার্ডও ছাপানো হয়। কার্ডে বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বরযাত্রী এবং শনিবার (আজ) বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আরো জানা গেছে, এ অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে বর ফুলবাবু বিয়ের বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরপরই বিয়ের দিন গতকাল শুক্রবার দীর্ঘক্ষণ অপেক্ষার পর কনে প্রতিমা রানী ওরফে শেফালীর পরিবারের লোকজন তাকে মাইক্রোতে করে পরিবারের ১৫-২০ জন বরের বাড়িতে দিয়ে আসেন। শনিবার বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠানে আত্মীয়স্বজন এসেও ফিরে যাচ্ছেন। এ অবস্থায় বর ফুলবাবুকে কেউ অপহরণ করেছে নাকি তিনি আত্মগোপণে রয়েছেন; এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফুলবাবু কনেপক্ষের কাছ থেকে একটি মটরসাইকেল দাবি করেছিলেন। কনেপক্ষ থেকে মটরসাইকেল না দেয়ায় ফুলবাবু এ বিয়ে থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করছেন তারা।
 
সদর উপজেলার মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সোহাগ হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি। মেয়েটি বর্তমানে ছেলের বাড়িতে অবস্থান করছে।
 
সদর উপজেলার আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, মেয়েটি বর্তমানে ফুলবাবুর বাড়িতে অবস্থান করছে বলে জেনেছি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে