ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

শালিখায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ১২:৫৩

মাগুরার শালিখা থানা পুলিশের আয়োজনে আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।  জনসাধারণের অংশগ্রহণে কমিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ২৭ জানুয়ারি শানিরার বিকালে উপজেলার বরইচারা অভয়চরন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, 

 বিশেষ অতিথি ছিলেন সিংড়া সরকারি বিহারীলাল সিকদার কলেজের অধ্যাপক চন্দন বর, মাগুরা আদর্শ কলেজের অধ্যাপক তুষার কান্দি দে, বরইচারাড়া অভয়চরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নারায়ণ চন্দ্র বর। এছাড়াও আড়পাড়া ইউনিয়নের বিট পুলিশের অফিসার মঈনুজ্জামান, বরইচারা ও ধর্মসীমা গ্রামের দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন। দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ ওপেন হাউজ ডে তে বরইচারা ও ধর্মসীমা গ্রামের অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার মাগুরা (শালিখা সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে একদিকে আপনি যেমন ক্ষতিগ্রস্ত হন অপরদিকে যার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয় তিনিও ক্ষতিগ্রস্ত হন তাই হাতজোড় করে অনুরোধ করছি কারো নামে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করবেন না পাশাপাশি বাল্যবিবাহ, মাদকদ্রব্য সেবন, সামাজিক দাঙ্গা-হাঙ্গামা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। মনে রাখবেন দেশের সেবা করে, দশের কল্যাণ করাই আমাদের কাজ। পরিবারের সদস্যদেরকে সময় দিবেন। আপনি যদি পরিবারের সদস্যদের কে সময় দেন তাহলে আপনার সন্তান কখনোই বাজে কাজে মগ্ন হতে পারে না। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন বলেন, আপনাদের কোন সমস্যা থাকলে আপনারা নির্দ্বিধাই আমাকে অবহিত করবেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সমস্যার সমাধানে কাজ করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।

এমএসএম / এমএসএম

মধুখালী বেঙ্গল ক্লাবের আয়োজনে মাসুদ উল হোসেন পলাশের স্মরণে দোয়া ও শোক সভা

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান