ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পত্নীতলায় বাঙ্কার থেকে চোলাই মদ উদ্ধার


সাহিদ হাসান, পত্নীতলা photo সাহিদ হাসান, পত্নীতলা
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ৩:১৭

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের দোহা নগর গ্রামে অভিযান চালিয়ে মাটির নীচে বাঙ্কার থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ তৈরির কারখানা ও বিপুল পরিমাণ মদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কয়েকটি বাড়ির মদ কারখানায় প্রায় ১০ হাজার লিটার দেশীয় চোলাই মদ পাওয়া গেছে।

পুলিশ জানায়, রাতে আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার তদন্ত ওসি সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এসআই শামীম, এসআই আল-আমিন, এসআই জাহাঙ্গীর আলম, এএস আই রমজান, এএস আই নজরুল ইসলাম, এএসআই আফজাল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে অভিযান পরিচালনাকালে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঘরবাড়ি ফেলে পালিয়েছে।

পত্নীতলা থানার তদন্ত ওসি সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আব্দুল মমীন স্যারের দিকনির্দেশনায় ও ওসি পত্নীতলার সহযোগিতায় আমরা তিনঘন্টা অভিযান পরিচালনা করার পরে  বিপুল পরিমাণ মদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসা থেকে তারা সবাই পালিয়ে যায়।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক