ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ৪:৪৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের লুলু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

ভূক্তভোগী লুলু সিকদার ডাকাতির বিষয়ে সাংবাদিকদের বলেন, গভীর রাতে তাদের দুইতলা ভবনের নিচ তলার কলাবসিবল গেটের তালা ভেঙে মুখোশ পরিহিত পাঁচ ডাকাত তার বাড়িতে প্রবেশ করে সিসিটিভি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 

এ সময় ডাকাতেরা পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের হাত, মুখ ও পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা নগদ প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে। প্রায় এক ঘন্টা ঘরের মধ্যে অবস্থান করে ঘরের ওয়ারড্রপ, আলমারী, শোকেসসহ বিভিন্ন মালামাল ও কাপড়-চোপড় তছনছ করে পালিয়ে যায় ডাকাতরা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক