ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শরণখোলায় প্রধান শিক্ষকের যোগদানে শিক্ষাথীদের ক্লাস বর্জন


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৮-১-২০২৪ দুপুর ৪:৪৬
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৭নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৪ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেব যোগদান করেন নাছরিন নাহার নামে এক বদলী শিক্ষিকা। তার যোগদানের পর থেকেই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এমন কি ওই শিক্ষিকা যোগদানের পর থেকেই অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ক্লাস বর্জনের ঘোষণা দেন। যার কারনে বিদ্যালয়টি এখন শিক্ষার্থী শুণ্য। 
এমন খবরে রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ছাত্রছাত্রী শুণ্য প্রতিটি কক্ষ । এমন কি স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষরও করেননি শিক্ষকরা। এসময় বিদ্যালয়ের আশপাশে বসবাসকারী অভিভাবক আব্বাস গাজি,মিলন হাওলাদার,স্বপন বিশ্বাস ও স্থানীয় ইউপি সদস্য রহমান হাওলাদারের সাথে কথা বললে তারা জানান,নাছরিন নাহার একজন বিতর্কিত শিক্ষিকা । তার বিরুদ্ধে নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরি করে বিক্রির অভিযোগ রয়েছে। তার মতো একজন বিতর্কিত প্রধান শিক্ষক যদি এই স্কুলে থাকে তাহলে ছেলেমেয়েদের লেখাপড়া হবেনা । তাই ওনি থাকলে তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া হাওলাদার বলেন,গত বুধবার প্রধান শিক্ষক হিসেবে নাছরিন নাহার যোগদান করতে এসে দেখেন বিদ্যালয়ে তালা দেওয়া। এরপর ইউএনও মহোদয়কে বিষয়টি জানানো হয়। পরে টিও নিজে এসেও দেখে গেছেন । আজ শনিবার দেখলাম বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী আসেনি। তবে দুই পক্ষের উচিত হবে ছেলেমেয়েদের লেখাপড়ার কথা মথায় রেখে এর সমাধান করা। 
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন নাহার বলেন,তিনি ১১০ নং নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদলীজনিত কারণে গত ২৪ জানুয়ারি ৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করতে এসে দেখেন স্কুলের গেটে তালা মারা। তাই তিনি বাহিরেই অপেক্ষা করে চলে যান। এর পরদিন সকালে স্কুলে এসে বসলেও কোনো হাজিরা খাতা পাননি । এমনকি অন্যান্য শিক্ষকরা হাজিরা খাতায় স্বাক্ষরও করেন না। এবং সেই থেকে স্কুলে ছাত্রছাত্রীরাও আসছে না। এখন তিনি ছুটি নিবেন তাও পারছেন না। 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম বলেন,নাছরিন নাহারকে প্রসাসনিকভাবে গত ২৪ জানুয়ারি ৭ নং রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে। এরপর থেকে দেখলাম শিক্ষার্থীদের উপস্থিতি কম। আজ আবার শুনলাম কোনো উপস্থিতি নাই। এলাকাবাসী দাবি করছেন মহিলা শিক্ষক হিসেবে স্কুলটি সে চালাতে পারবেন না। তাই তাদের ছেলেমেয়েদের স্কুলে আসতে দিচ্ছেন না। তবে বিষয়টি আমরা পর্যবেক্ষণে রাখছি,যদি সবাইকে ম্যানেজ করে থাকতে না পারে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ