ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পূর্বধলা থানার রাশেদুল ইসলাম


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ১:৪

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ডিসেম্বর মাসে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশের উদ্যোগে রবিবার (২৮ জানুয়ারি) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভুক্তভোগী উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। 

এ প্রসঙ্গে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, থানার প্রত্যেকটা অফিসারের ভালো কাজের স্বীকৃতি। এ স্বীকৃতি অপরাধ দমনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য এর পূর্বে পূর্বধলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) থাকাকালে পরপর চারবার জেলার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হয়েছিলেন মুহাম্মদ  রাশেদুল ইসলাম।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়