ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আল হেলাল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৪:৪৫

পাবনা শহরের কালাচাঁদপাড়া আল হেলাল এবতেদায়ী মাদ্রাসার নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর উদ্বোধন উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন।

প্রতিষ্ঠানের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত তারা মৎস্য প্রসেসিং কোম্পানির পরিচালক আলহাজ্ব মোঃ ইমদাদ হোসেন মধু, আল হেলাল জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মাসুদ লাল, পাবনা জেলা মিনি বাস মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম ওমর, থ্রি-স্টার ওয়েল মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব দেলোয়ার হোসেন বাবু, বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ হোসেন লালু প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশরাফ-উজ জামান মিঠু ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিম। মোনাজাত পরিচালনা করেন আল হেলাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আল আমিন। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির