এওচিয়ায়-মাটি কাটার দায়ে গ্রেফতার চকিদারপুত্র কামরুল
সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ্যাক্সেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে কামরুল ইসলাম (৫১) নামে এক মাটি ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ সময় জব্দ করা হয় মাটি পরিবহনে ব্যবহৃত নাম্বার বিহীন একটি ডাম্পার ট্রাক।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।সোমবার সকালে তাকে সাতকানিয়া থানা পুলিশ আদালতে প্রেরণ করেন। রোববার সন্ধ্যার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছনখোলা চূড়ামণি এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত কামরুল এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রভাবশালী চকিদার আলতাফ মিয়ার ছেলে এবং একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের ছোট ভাই।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের বাড়ির পাশ্ববর্তী এলাকা থেকে এ্যাক্সেভেটর দিয়ে কৃষি জমির টপ সয়েল কাটছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সাথে জড়িত কামরুলকে হাতে-নাতে গ্রেপ্তার করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। এ্যাক্সেভেটরের চালক পালিয়ে যাওয়ায় এ্যাক্সেভেটরটি জব্দ করা সম্ভব হয়নি।
এলাকাবাসী জানান, কামরুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটা ও অবৈধভাবে ইটভাটার ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার থানা হেফাজতে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম নামে এক আসামী থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আগামীকাল সরাসরি জেল-হাজতে প্রেরণ করা
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ