ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকীতে বিএনপি'র কালো পতাকা মিছিল


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ২:৩৯
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং 'ডামি নির্বাচন' বাতিলসহ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
 
মঙ্গলবার(৩০ জানু্য়ারি) সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল শুরু হয়ে নতুন বাজার এলাকা ঘুরে পুনরায় ওই অফিস চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা বিএনপি'র সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি তারিকুল ইসলাম তারেক খানসহ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা। 
 
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ভোট বর্জনের পর রাজপথে এটাই বিএনপি নেতা-কর্মীদের প্রথম কর্মসূচি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস