ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

পূর্বধলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:১৩
নেত্রকোণা পূর্বধলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে। 
 
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’’ এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় (৩০ জানুয়ারি) মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে, মেলায় ফিতা কেটে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খবিরুল আহসান, দুই দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 
 
উদ্বোধন শেষে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খবিরুল আহসান এর সভাপতিত্বে, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি নাজনিন আক্তার, ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমী, পূর্বধলা সরকারি কলেজে’র সহকারী অধ্যাপক রতন কুমার বর্মন,পূর্বধলা উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী শাহীন, আগিয়া উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক বদরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আলোচনা শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার ২০টি বিভিন্ন ধরনের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ