ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে ঋণের চাপে যুবকের আত্মহত্যা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৩০-১-২০২৪ দুপুর ৩:২৫

চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ মুহিব্বুল্লাহ ডিউক (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের ১১মাইল এলাকার লায়লা ভবন থেকে মডেল থানার এসআই সিদ্দিকুর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে। নিহত মুহিব্বুল্লাহ উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কান্তর আলী চৌধুরী হাট এলাকার মরহুম ডাক্তার আব্দুল ওয়াহাবের পুত্র। পরিবার নিয়ে লায়লা ভবনের চার তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি। তার সংসারে এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে বলে জানাগেছে। জানাযায়, মুহিব্বুল্লাহ ডিউক একজন প্রবাসী ছিলেন, প্রায় তিন বছর আগে ভিসা বাতিল করে দেশে আসেন। পরে চট্টগ্রাম নগরীর একটি মার্কেটে চাকরী করতেন। প্রতিষ্ঠিত হওয়ার আশায় একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি। সরেজমিনে নিহতের স্ত্রী ও শাশুড়ি বলেন, বিদেশ থেকে দেশে আসার পর ধারদেনায় ডুবে গেছে ডিউক, ফেঁসে গেছে একাধিক ব্যাংক ঋণে। দীর্ঘ দিন ধরে বকেয়া রয়েছে বাসা ভাড়া। ঋণ পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঘটনার দিন সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ছেলে-মেয়েকে মারধর করে তার শয়নকক্ষে প্রবেশ করে দরজা ভিতর দিকে আটকে দেয়। স্ত্রী ও ছেলে মেয়ে দরজা খোলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে নিহতের শ্যালককে খবর দিলে কয়েকজন লোক নিয়ে এসে দরজা ভেঙ্গে ভিতরে দেখে মুহিব্বুল্লাহ ডিউক সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তারপর তারা জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে। এসময় থানার এসআই সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে যুবককে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, পরে লাশটি নামিয়ে সুরতহাল প্রতিবেদন করা হয়। এবিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, মুহিব্বুল্লাহ নামের ওই যুবক আত্মহত্যা করেছে। তার লাশটি উদ্ধার করে আজকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত