ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন মৃত রেয়াজ উদ্দিন


আসাদ হোসেন রিফাত photo আসাদ হোসেন রিফাত
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৪:৪৯

বীর মুক্তিযোদ্ধা রেয়াজ উদ্দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর পাক সরকারের চাকরি প্রত্যাখ্যান করেন। দেশের জন্য মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে যোগ দেন ভারতের কোচবিহার জেলার শীতকুচির মুক্তিযুদ্ধ যুব শিবিরে। যুদ্ধ চলাকালীন শিবিরে আশ্রয় নেয়া শরণার্থীদের দেখাশোনার দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হলে তিনি ফিরে আসেন দেশে। কিন্ত দেশ স্বাধীনের পর নাম ওঠেনি মুক্তিযোদ্ধার তালিকায়।

২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা রেয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক দোলন বাবার স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কাগজসহ অনলাইনে আবেদন করেন। অতপর দীর্ঘ প্রচেষ্টার পর চলতি বছরের গত ২ আগস্ট স্বীকৃতি পান।

বীর মুক্তিযোদ্ধা রেয়াজ উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সাড়ডুবি গ্রামের ছানার উদ্দিনের ছেলে। তিনি ২০০১ সালের ১২ ফেব্রয়ারি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার চার ছেলে ও পাঁচ মেয়ে। তিনি ১৯৩৮ সালের ৫ মে জন্মগ্রহণ করেন।

তার ছেলে আব্দুর রাজ্জাক দোলন বলেন, ১৯৬১ সালে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে রেলে যোগদান করেন। ১৯৭১ সালের ২৬ মার্চ যুদ্ধ শুরু হলে চাকরি ছেড়ে চলে যান ভারতে। সেখানে যোগ দেন মুক্তিযুদ্ধ শিবিরে। শিবিরে আশ্রয় নেয়া শরাষার্থীদের দেখাশোনা ইত্যাদির দায়িত্ব পালন করেন। এমনকি শিবিরের যুবকদের পাঠাতেন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে। সেখান থেকে ফিরে আসেন বাড়িতে। কিন্ত দেশ স্বাধীনের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাবার নাম মুক্তিযোদ্ধা তালিকায় না থাকায় বেশ উদ্বিগ্ন ছিলাম। অতঃপর স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে যোগাযোগ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের সহযোগিতায় সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেন। অনেক চেষ্টার পর চলতি বছরের ২ আগস্ট তার নাম গেজেটভুক্ত হয়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান বলেন, রেয়াজ উদ্দিন মুজিবনগরের কর্মচারী ছিলেন। সে সময় তিনি পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদের সাথে থেকে দেশের জন্য কাজ করেন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক