বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক আবু সুফিয়ান (৫০) ও আরোহী নরসিং বোনাজী (৩৫)। তারা উভয়ই জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুফিয়ান ও নরসিং মোটরসাইকেলে করে জুড়ী থেকে কুলাউড়ার দিকে আসছিলেন। পথে আছুরিঘাট সংলগ্ন বেগমানপুর এলাকায় শাপলা ব্রিকসের সম্মুখে পৌঁছালে একটি দ্রুতগ্রামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুফিয়ানের মৃত্যু হয়। পরে আহত নরসিং বোনাজীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পথে নরসিং মারা যান।
তিনি আরও জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্বামীকে সভাপতি করার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
নওগাঁর মেধাবী অন্ধ শিক্ষার্থীর কর্মসংস্থান: আশার আলো জ্বালালেন প্রধানমন্ত্রীর মাধ্যমে জাহিদুল ইসলাম ধলু
টঙ্গীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
বোদায় ভেটেরানস বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বেনাপোল বন্দরে পণ্য পাচার ঘটনায় দুই শেড ইনচার্জ বদলী
ভূমি সেবায় দৃষ্টান্ত কাপাসিয়ার এসিল্যান্ড নাহিদুল হক
নেত্রকোণার মদনে ২০ কেজি গাঁজা উদ্ধার-২ নারীসহ ৩জন গ্রেপ্তার
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা