ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সরিষার আবাদ বহুগুনে বেড়েছে : চারিদিকে হলুদের সমারোহ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০-১-২০২৪ বিকাল ৫:৩৬

ঠাকুরগাঁওয়ে গত বছরের তুলনায় এ বছর বহুগুনে বেড়েছে সরিষার আবাদ। হলুদের সমারোহ আর মৌমাছিদের কলতানে বর্তমানে সুগন্ধিময় সরিষার ক্ষেত। জেলার বিভিন্ন উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সরিষার ক্ষেত দেখে যে কারও মন মুদ্ধতায় মেতে উঠবে।
কৃষি বিভাগের সূত্র মতে গত বছরের তুলনায় অনেক বেশি জমিতে এ বছর সরিষার আবাদ হয়েছে। আর ফলনও ভাল হবে বলে প্রত্যাশা করছে কৃষি বিভাগ। আর কিছুদিনের মধ্যেই সরিষা ক্ষেত থেকে তুলে মাড়াই শুরু করবেন কৃষকেরা। গত বছর সরিষার দাম ভাল পাওয়ায় এ বছর আবাদ বেড়েছে বলে ধারনা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা রাসেল ইসলাম জানান, এ বছর সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৫ হাজার ৫৫ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার ৮৩৫ মেট্রিক টন। এ পর্যন্ত আবাদ হয়েছে ১৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। যা গত বছরে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৭৯০ হেক্টর জমি।
সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের কৃষক সোহরাব আলী জানান, গত বছর তিনি ৩০ শতাংশ জমিতে সরিষা করেছিলেন। ভাল দাম পাওয়ায় এ বছর বাড়িয়ে প্রায় দেড় বিঘা (৭৫ শতক) জমিতে সরিষার আবাদ করেছেন।
সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ছোট বালিয়া গ্রামের কৃষক মহব্বত আলী জানান, গত বছর দেড় বিঘা (৭৫ শতক) জমিতে সরিষার আবাদ করেছিলেন, দামও পেয়েছিলেন ভাল। এবছরও তিনি প্রায় ৩ বিঘা (১৫০ শতক) জমিতে সরিষার আবাদ করেছেন। এর মধ্যে সরিষা ছোট থাকতেই শাক হিসেবে বিক্রি করেছেন। সরিষার ফলনও ভাল হবে বলে তিনি প্রত্যাশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম জানান, জেলায় এবার সরিষার আবাদ বেড়েছে। গত বছর সরিষার ভাল দাম পাওয়ায় কৃষকেরা অনেক বেশি জমিতে সরিষা লাগিয়েছেন। এ অঞ্চলের সরিষার ব্যাপক চাহিদা রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাট বাজারে। জেলার সরিষা দিয়ে বিভিন্ন স্থানে ঘানির মাধ্যমে খাটি সরিষার তেল করা হয়; যার ব্যাপক চাহিদা রয়েছে দেশ-বিদেশে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এবছরও ফলন ভাল হয়ে কৃষকেরা ভাল দাম পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ