ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

ভালো বই মানুষকে আলোকিত করে:গাজী গোলাম মাওলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ১২:৫৩

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর উপ-পরিচালক  ড. গাজী গোলাম মাওলা বলেছেন,  ভালো বই মানুষকে আলোকিত করে। তাতে আলোকিত হয় দেশ-সমাজ। বিশেষ করে মাদক ও বিদেশি সাংস্কৃতিক আগ্রাসনের এ সময়ে মেধাভিত্তিক মননশীল সমাজ বির্নিমানে বই পড়ার কোন বিকল্প নেই। সম্প্রতি নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্কলার রাইটার্স একাডেমির আয়োজনে পাঁচ জন লেখকের সাহিত্য সম্মেলন ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো: মোশাররফ হোসেন, সাবেক সাংসদ সাবিহা মুসা, বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম’র সাবেক অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন, উপাধ্যক্ষ আবু সাঈদ, কাউন্সিলর  সালেহ আহমদ চৌধুরী। চট্টগ্রামের জেলা জজ্ জানাতুল ফেরদৌস আলেয়ার উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে সাহিত্য সম্মেলনের শুভ সূচনা হয়, এরপর স্বাগত বক্তব্য রাখেন স্কলার্স রাইটার্স একাডেমির চেয়ারম্যান রেহানা পারভীন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএএফ শাহীন কলেজের শিক্ষক মোঃ আলী আব্বাস। অনুষ্ঠানে পাঁচজন লেখকের প্রকাশিত বইয়ের মধ্যে ছিলো জান্নাতুল ফেরদৌস ও রেহানা পারভীনের কবিতার ক্যানভাস, জনক সমাচার, সাবেক সাংসদ ও লেখক সাবিহা মুসার হিয়ার মাঝে লুকিয়ে থেকো, সৈয়দা রাজিয়া মাহবুবের ফাল্গুনের আগুন, আব্দুল্লাহ আল মামুনের কাব্যগ্রন্থ পদ্ম পাতার জীবনী, হালিমা নিশাতের মেঘের ভাঁজে নোনা জল, মৌ হোসেনের খোলা চিঠি। 
সাহিত্য সম্মেলনে লেখকদের মোড়ক উন্মোচনের পর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে সংগীত পরিবেশনায় ছিলেন সঙ্গীত শিল্পী তাবাসসুম তামান্না, আবৃত্তি পরিবেশনায় দেবযানী দাশগুপ্তা, নৃত্যে রাবেয়া জামান এঞ্জেলা। সমগ্র আয়োজনটির সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী অধ্যাপক দেবাশিস্ রুদ্র।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান