ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ভূমিদস্যু বোরহান গাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ২:১৪

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা  বিশিষ্ট ব্যবসায়ী, অসহায় ও গরীব সাধারণ মানুষের বিপদের বন্ধু শিপন শেখের উপর একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভূমিদস্যু বোরহান গাজী সহ তার সহযোগীদের হামলা, বাড়িঘর ভাঙচুর, মহিলা ও শিশু বাচ্চাদের উপর নারকীয় অত্যাচারের প্রতিবাদে এলাকাবাসী মানব বন্ধন করেন।

মানববন্ধনে এলাকাবাসী চিহ্নিত সন্ত্রাসী ভূমি দস্যূ বোরহান গাজী সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। এসময় পারকুশলী গ্রামের শতশত লোক একত্রিত হয়ে এই ন্যাক্কার জনক হামলার প্রতিবাদ ও ভূমি দস্যূ বোরহানের হাত থেকে রেহাই পেতে সকল মহলের হস্তক্ষেপ কামনা করেন।
মানব বন্ধনে শিপন গাজীর মা মাবিয়া বেগম বলেন, আমার ছেলে বিদেশ থেকে আশার সাথে সাথে বোরহান গাজী ও তার সহযোগীরা আমার ছেলের উপর হামলা করেছে। ওরা আমার ছেলেকে মেরেছে। শুধু আমার ছেলেকে নয় ওরা আমার ছেলে বউ সহ বাড়ির মধ্যে এসে বাচ্চাদের ও মেরেছে। আমার ছেলের সম্পত্তি  জোর দখল করেছে প্রতিবাদ করেছে বলে আমাদের উপর বার বার হামলা করছে। বর্তমান চেয়ারম্যান মন্জু ও ভূমি দস্যুদের সাথে এক হয়ে আমাদের উপর হামলা করেছে।  আমার ছেলে ইউনিয়ন পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করায় রাগের বসবতি হয়ে বর্তমান চেয়ারম্যান ভূমি দস্যু বোরহান গাজীর পক্ষ নিয়ে আমার ছেলের উপর হামলা করেন। আমি এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে মিটু শেখ বলেন, যে জায়গাটা নিয়ে বোরহান গাজী ও তার সহযোগীরা আমাদের উপর বারবার হামলা করছে ঐ জায়গাটা আমাদের খোলা করা জমি। আমাদের এই জমির উপর ভূমিদস্যু বোরহানের নজর অনেকদিন ধরে।ঘটনার দিন  বোরহান গাজী, কালাগাজী, রবিউল গাজী, ইজিবুল গাজী, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে আমার ভাইয়ের ছেলে শিপনকে নির্মমভাবে মেরেছে। আমরা এলাকাবাসী এই সন্ত্রাসী, ভূমিদস্যু হাত থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে কাবুল মোল্লা নামক এক এলাকাবাসী বলেন, শিপন শেখ এই জায়গাটা গত তিন বছর  আগে কিনেছে। বোরহান গাজী ও তার ভাড়াটিয়া গুন্ডারা এই জায়গা দখল করেছে। তারপরে ও  বোরহান গাজীর লোকেরা থেমে নেই।  তারা থেমে নেই!  শিপন গাজী বিদেশ থেকে আশার সাথে সাথে তারা শিপন গাজীকে মেরে ফেলার জন্য তার বাড়িতে ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে হামলা করেছে। এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসী বোরহান গাজী ও তার সহযোগীদের অত্যাচারের হাত থেকে রেহাই পেতে চায় এ ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের সাধারণ মানুষ ভূমি দস্যূ সন্ত্রাসী বোরহান গাজীর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান সেই সাথে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ