ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে চাল মজুদ রাখায় ৫ ব্যবসায়িকে জরিমানা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩১-১-২০২৪ দুপুর ৪:১১

ঠাকুরগাঁওয়ে চাল অবৈধভাবে মজুদ রাখার দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার ২টি ও হরিপুর উপজেলার ৩টি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে সদর উপজেলার শীবগঞ্জ বাজারের মেসার্স কাসেশ হাস্কিং মিল ইউনিট-২’তে ১২০ মে. টন ধান বেশি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যা ঘটনাস্থলেই আদায় করা হয় এবং মজুদকৃত ধান আগামী ১৩ দিনের মধ্যে ন্যায্যমূল্যে নিংশ্বেষ করার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও রোড এলাকার ধানের পাইকারী ব্যবসায়ি আনোয়ার হোসেনের গুদামে ৪০ মে. টন ধানের অবৈধ মজুদ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ব্যবসায়িকে লাইসেন্সের আওতায় আনা হয়। উল্লেখিত প্রতিষ্ঠানসমূহকে জরিমানা করেন জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসাইন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদুল হাছানসহ জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের গুরুত্বপুর্ন কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।

অন্যদিকে জেলার হরিপুর উপজেলায় গত বৃহস্পতিবার জেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন হরিপুর উপজেলার মেসার্স শান্ত হাস্কিং মিলকে ৫ হাজার, মেসার্স হৃদয় এন্ড জিপসী হাস্কিং মিলকে ৫ হাজার এবং মেসার্স সততা হাস্কিং মিলকে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মনসহ খাদ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানালেন শাশ্বতি ইসলাম সুষমা

বাঘায় নদীর বাঁধ রক্ষায় প্রশাসনের অভিযান, বালু ব্যবসায়ীদের সতর্কতা

রহমতপুরের লোহালিয়ায় রাজন শিকদারের গণসংযোগ

দুর্গাপূজার রঙে সাজছে নরসিংদী, ৩৬১ মণ্ডপে চলছে প্রস্তুতি

মাগুরায় ইয়াবার বড় চালান জব্দ, স্বামী-স্ত্রাসহ আটক ৩

কলাবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আরশাদ হোসেন অপুর

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ