ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১০কেজি গাঁজাসহ গ্রেফতার ৮


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৪ বিকাল ৫:৩৩

চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০কেজি গাঁজাসহ ৮জনকে  গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়স্থ সাবেক পৌর কাউন্সিলর জনৈক জাহাঙ্গীরের বাড়ীর পাশের্^ এ অভিযান চালায় সদর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মনিরুল ইসলাম (৩৫), একই ইউনিয়নের পুরাতন ইউপি এলাকার হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), চাঁপাই-পলশা গ্রামের জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গার আলামিন ইসলাম (২৬), চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুরের আলিউল ইসলাম (৪৫), পলশা গ্রামের মামুন ইসলাম (৩৫) ও নাচোল উপজেলার মমিনপাড়ার মোঃ আলম (২২)। আজ বুধবার দুপুরে সদর মডেল থানা চত্বরে ওসি মিন্টু রহমান প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান। তিনি বলেন,  গ্রেফতারকৃত মনিরুল ইসলাম শারিরীক প্রতিবন্ধী হওয়ায় তার সহযোগি আহাদ আলী’র সহায়তায় অভিনব কায়দায় বাসযোগে কুমিল্লা থেকে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসে। এ বিষয় সম্পর্কে পুলিশ সুপার অবহিত হন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কে জানার পর অতিরিক্ত পুলিশ সুপার ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নয়াগোলাস্থ কলাবাগানে মাদক ভাগাভাগি করার সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মনিরুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো মাদক উদ্ধারে নাচোলে ও গোমস্তাপুর উপজেলায় অভিযান চালানো হয়। তিনি আরো জানান, মনিরুল ইসলাম শারিরীক প্রতিবন্ধী হওয়ার সুযোগে আহাদ  আলীর সহায়তায় দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে এসে তা সরবরাহ করতো এখানে।

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা