জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার
আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় টাকার বিনিময়ে প্রার্থীদের জালিয়াতি করে পাশ করে দেওয়ার কথা বলে কাজ করছিল একটি প্রতারক চক্র।
জয়পুরহাটে এই চক্রের তিন সদস্যক গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ। এসময় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উচাই কলেজের অধ্যক্ষ ও একই উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের আনিছ উদ্দিনের ছেলে রুস্তম আলী (৫৩), বগুড়া সদর থানার গোকুল গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ ওরফে হৃদয় (৩০) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আরজ আলীর ছেলে রোকনুজ্জামান ওরফে রোকন (২৯)।
পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, দেশের তিনটি বিভাগে আগামী ২ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে একটি চক্র জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় জালিয়াতি করার উদ্দেশ্যে অবস্থান করে। তারা ২৫ জন প্রার্থীকে টার্গেট করে ২০ থেকে ২৫ লাখ টাকা করে চুক্তি করে। প্রার্থীরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন। তাদের ট্রেনিংও দেওয়া হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত