প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন ৩৫০জন শীতার্ত
প্রধানমন্ত্রীর দেওয়া কম্বল পেলেন বাগেরহাটের শরণখোলার ৩৫০ জন শীতার্ত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. জাহিদুল ইসলাম।
ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খাতুন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ পরিষদের সদস্যরা। চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের জন্য এই কম্বল পাঠিয়েছেন। দরিদ্র শ্রেণির এবং যারা পাওয়ার যোগ্য তাদেরকেই বাছাই করে দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫০ জনকে দিয়েছি। প্রাপ্তিসাপেক্ষে পরবর্তীতে আরো দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied