ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এ যেন এক ধুলার রাজ্য

বৃষ্টি হলে সৃষ্টি হবে পিচঢালা সড়ক কাঁদার রাস্তায়


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৪:১৪

ঢাকার ধামরাইয়ে ইটভাটায় নেয়া মাটির চলমান মাহিন্দ্রা ও ট্রাক থেকে মাটি রাস্তায় পড়ে ধুলায় পরিনত হচ্ছে। এ ধুলার কারনে মোটরসাইকেল ও রিক্সা-ভ্যান চালক-যাত্রীর পাশাপাশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কের পাশে বসবাসকৃত পরিবার ও পায়ে হেটে চলা পথচারী-শিক্ষার্থীদের। শুধু তাই নয় এ ধুলা ডুকে পড়তে পাড়বাসী বসতবাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে,যে জন্য স্বাস্থ্যের ঝকিতে রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য বিশ্লেষকরা। বৃষ্টি হলে সৃষ্টি হবে পিচঢালা সড়ক কাঁদার রাস্তায়,ঘটতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা।

এলাকা বাসী জানায়, ইটভাটার মাটি নেয়ার সময় অতিরিক্ত লোডকৃত মাটি রাস্তায় পরে সৃষ্টি হচ্ছে ধুলার,একটু বৃষ্টি হলে আবার তৈরি হবে কাদায়।লোডকৃত মাটিবাহী যানবাহনের অতিরিক্ত চাপে ক্ষতবিক্ষত হচ্ছে রাস্তার।যে কারনে আমাদের ভোগাস্তি পোহাতে হচ্ছে।চেয়ারম্যান মেম্বারসহ অনেক রাজনীতিবিদরা রয়েছে এ ব্যবসা সাথে জরিত। আবার কেউ বড় বড় নেতাদের পরিচয় দিয়ে তাদের সাঙ্গপাঙ্গরা করছে এই ব্যবসা। তাদের বিরোধে প্রতিবাদ করলে মামলা হামলার হুমকি দেয়। আর ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসলের মধ্যে ধুলার প্রলেপ পড়ে নষ্ট হচ্ছে ফসল,শুধু তাই নয় ধুলা ডুকে যাচ্ছে বাড়ি-ঘরের ভিতর। আর একটু বৃষ্টি হলে কাঁদায় পরিনত হচ্ছে রাস্তা। এলাকাবাসীর অভিযোগ সরকারি কর্মকর্তাদের নজরদারির অভাবে রাস্তার এ অবস্থা তৈরি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,কালামপুর -বান্নখোলা সড়ক,কাওয়ালীপাড়া-বালিয়া সড়ক,নান্নার-সুয়াপুর সড়ক, শ্রীরামপুর-সুয়াপুর সড়ক,বাথুলী- জালসা বউ বাজার সড়কের বেহাল দশা। আবার বেশ কিছু সড়ক দীর্ঘদিন মেরামত না করায় পিচ উঠে ছোট ছোট গর্তে পরিনত হয়েছে। আর একটু বৃষ্টি হলেই গর্তে জমে পানি।

সিএনজি, অটোরিকশা চালকরা জানান, মাটির মাহিদ্র ও ডাম ট্রাক চলাচলের কারণে রাস্তায় যাত্রী নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। তারপর বৃষ্টি হলে তো কথাই নেই। যাত্রীরাও আতঙ্কে থাকে কখন দূর্ঘটনা ঘটে।

সাধারন পথচারীরা বলেন,এ রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করা অনেক কঠিন হয়ে পড়েছে। রাস্তায় বেড় হলেই ধুলা। এ ধুলার কারনে পায়ে হেটে স্কুলেও বচ্চারা যেতে চায় না। রাস্তার পাশে আমাদের বাড়ি,বেড়া দিয়েও ধুলা থেকে রক্ষা হচ্ছে না আমাদের।

ধামরাই উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য দৈনিক জনকণ্ঠকে বলেন,পাকা রাস্তা নষ্ট হওয়ার প্রধান কারন হচ্ছে বিটামিনের ওপর পানি জমে থাকা। ইটভাটায় মাটি নেয়ার কাজে ব্যবহারিত মাহিদ্র ও ডাম ট্রাকের অভারলোডের কারনে পাকা রাস্তার কার্পেটিং নষ্ট হয়ে বিভিন্নস্থানে গর্তে পরিনত হচ্ছে,সেখানে পানি জমে রাস্তা ও বিটামিনের স্থায়ীত্বকাল যতটা থাকার কথা সেটার বেঘাত ঘটছে। বিশেষ করে মাহিদ্র গাড়ীর চাকা এ রাস্তার জন্য অধিক ক্ষতিকর। আমরা উপজেলা পরিষদের মাসিক মিটিংয়ে বিষয়টি জানিয়েছি।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেনন,ধামরাইয়ে অনেক ইটভাটার কোন অনুমোদন নেই। তবুও আমাদের বিধিনিষেধ উপেক্ষা করে চালানো হচ্ছে ইটভাটা। এছাড়াও এরা কৃষি জমি কেটে মাটি সংগ্রহ করে ভাটায় ব্যবহার করছে। বিভিন্ন সময় আমরা এসব ইটভাটা ও অবৈধ মাটির ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি এখনো আমাদের এ অভিযান চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ