ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অ্যাসিড নিক্ষেপ এবং হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-২-২০২৪ দুপুর ৪:৪৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাথী আক্তার (২০) নামে এক পোশাক কর্মীর ওপর অ্যাসিড নিক্ষেপ এবং হত্যা মামলায় সাবেক স্বামী মোঃ নাঈম মল্লিককে (৩১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড  প্রদান করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (১ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

 দণ্ডপ্রাপ্ত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার মৃত নিজাম মল্লিকের ছেলে। নিহত সাথী আক্তার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

 মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি দিবাগত রাতে সাথী আক্তার তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এসময় তার সাবেক স্বামী নাঈম তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন। অ্যাসিডে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর ঘটনার ১২দিন চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে সাটুরিয়ায় থানায় অ্যাসিড অপরাধ দমন আইনে মামলা করেন। এ মামলায় আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। 

রাষ্ট্রপক্ষে (বাদি) মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার ও আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইকবাল হোসেন। 

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ