মিরসরাইয়ে বন উদ্ধারের নামে ফলদ বাগান ধ্বংসের অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ অলিনগরে তারাকুহ গ্রামে জমি উদ্ধারের নামে স্থানীয় ৫ একর ফলদ (পেয়ারা বাগান) উচ্ছেদে অভিযান চালিয়েছে বন বিভাগ। শনিবার (১৪ আগস্ট) দুপুরে স্থানীয় ৪ যুবকের জীবিকার একমাত্র অবলম্বন পেয়ারা বাগান কেটে ধ্বংস করে দিয়েছে বন বিভাগ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।
স্থানীয় ফলদ (পেয়ারা) বাগানের মালিক মো. সিরাজ অভিযোগ করে বলেন, বন বিভাগের জমি দাবি করে কোনো ধরনের নোটিস ছাড়াই শনিবার বন বিভাগের প্রায় ৪০ জন কর্মকর্তা দা, ছুরি, রাইফেল নিয়ে আমাদের প্রায় ৫ লাখ টাকার পেয়ারা গাছ কেটে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। করোনা মহামারীর এই সময়ে বন বিভাগের এমন অমানবিক আচরণে তারা এখন পথে বসার উপক্রম।
মো. সিরাজ আরো জানান, যুগ যুগ ধরে দখলসত্ত্বে এই জমিতে চাষ করে আসছেন তারা। ৫ লাখ টাকা ব্যাংক লোন নিয়ে অনেক স্বপ্নের বাগান করেছেন তারা। আজ এই বাগানে ধ্বংসের সাথে তাদের জীবনও ধ্বংস করে দেয়া হলো।
সহকারী রেঞ্জ কর্মকর্তা জসীমউদ্দীন এলাহী বলেন, উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ৪০ জনের টিম আজ এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে ছিলেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান ও সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান। উচ্ছেদের আগে নোটিস প্রদান করা হয় এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied