ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সেচ চাম্পের ট্রান্সমিটার চুরি, বোরো চাষ ব্যহত হবার শঙ্ক


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১-২-২০২৪ বিকাল ৫:১০

গাইবান্ধার পলাশবাড়ীতে  সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করে নিয়ে যাওয়ায় ২শ বিঘা জমির বোরো ধান চাষ ব্যাহত হবার শঙ্কায়  দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।

বৃহস্পতিবার ( ১ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া পাথারে ২ টি ট্রান্সমিটারের ফেলা যাওয়া পরিত্যক্ত অংশ পড়ে থাকতে দেখেন ভুক্তভোগিরা।

বৃহস্পতিবার ( ১ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, বিস্তৃর্ণ গড়েয়া পাথারের জমিতে  হালচাষ সম্পন্ন করেছেন কৃষকরা। চারা রোপনের জন্য এখন প্রয়োজন পানি। কিন্তু তা পাচ্ছেন না কৃষকরা।

ট্রান্সমিটার চুরি যাওয়া সেচপাম্প মালিক ওই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুস সোবহান জানান, রাতে জমিতে পানি সেচ দিয়ে মেশিন ঘরেই ঘুমিয়ে পড়েন। সকালে মেশিন চালু না হওয়ায় ভাবেন বিদ্যুৎ নাই। পরবর্তীতে ফাঁকা জমিতে পরপর দুটি ট্রন্সমিটারের পরিত্যক্ত অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। তখন বুঝতে পারেন রাতের আঁধারে কে বা কারা  সেচপাম্প মেশিনের ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। 

ট্রান্সমিটার চুরি যাওয়া অপর সেচপাম্প মালিক গড়েয়া গ্রামের কাজেম উদ্দীন জানান, সেচপাম্প দুটি দিয়ে ২ শতাধিক জমিতে পানি সেচ দেওয়া হয়।  ইতোমধ্যে ৫০ বিঘা জমিতে চারা রোপন করা হয়েছে। দুই দিনের মধ্যে পানি সরবরাহ করতে না পারলে রোপিত চারাগুলো মারা যাবে। ফলে দ্রুত পানি সেচ ব্যবস্থার স্বাভাবিকের দাবী জানান তারা।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, কৃষকদের জমিতে পানি সেচ ব্যবস্থা স্বাভাবিক করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান